দুবাইয়ে জয় দিয়ে টি-টেন লিগ শুরু করলো সাকিবের কেরালা কিংস ও তামিমের পাখতুন্স। নিজেদের প্রথম ম্যাচে জিতেছে ৮ উইকেটের জয় পেয়েছে কেরালা। আর মারাঠা অ্যারাবিয়ান্সকে ২৫ রানে হারিয়েছে পাখতুন্স।
দুবাইয়ে কেরালা কিংসের হয়ে উদ্বোধনী দিনেই মাঠে নেমেছিলেন সাকিব। এক ওভার বোলিং করে কোনো উইকেট নিতে না পারলেও মাত্র ৫ রান দেন তিনি।
শুরুতে ব্যাট করা বেঙ্গল টাইগার্সের ১ উইকেটে ৮৬ রানের জবাবে সহজেই ১২ বল হাতে রেখে ২ উইকেটে ৯০ রান করে ফেলে কেরালা। দিনের দ্বিতীয় ম্যাচে জিতেছে পাখতুন্স। টি-টেন লিগ খেলতে তামিম এখনো দুবাইয়ে যাননি।
তবে নিজের প্রথম তিন বলেই হ্যাটট্রিক করে আলো ছড়িয়েছেন তামিমের পাখতুন্স সতীর্থ শহীদ আফ্রিদি। শুরুতে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ১২১ রান করা পাখতুন্সকে জবাব দিতে নেমে আফ্রিদির বোলিংয়ে ৭ উইকেটে ৯৬ রানের বেশি করতে পারেনি মারাঠা অ্যারবিয়ান্স।