খেলা

হুইলচেয়ার ক্রিকেট: ভারতকে হারালো বাংলাদেশ

হুইলচেয়ার ক্রিকেট: ভারতকে হারালো বাংলাদেশ
হুইলচেয়ার ক্রিকেট: ভারতকে হারালো বাংলাদেশ

নেপালে হুইলচেয়ার ক্রিকেটের ত্রিদেশীয় সিরিজে ভারতকে ৬ উইকেটে হারালো বাংলাদেশ। এটি হুইলচেয়ার ক্রিকেটে প্রথম কোনো ত্রিদেশীয় আসর।

নেপালে বিশ ওভারের ম্যাচে আগে ব্যাটিং করে ভারত। ৭ উইকেটের বিনিময়ে ১৬৭ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে তারা। বাংলাদেশের মোর্শেদ একাই চার উইকেট নেন। এছাড়া রিপন দুটি ও রাজন নেন একটি উইকেট।

জবাবে দলপতি মোহাম্মদ মহসিনের অপরাজিত ৫১ রানে সহজ জয় পায় বাংলাদেশ। ৬ উইকেট হাতে রেখে ১৯ বল আগেই লক্ষ্যে পৌঁছে যায় লাল-সবুজরা। হুইলচেয়ার ক্রিকেটে এর আগে ভারতের মাটিতে তাজমহল ট্রফি জিতেছিল বাংলাদেশ।

এছাড়া ২০১৭ সালে ওয়ালটন ট্রফিও জিতেছে মহসিনবাহিনী।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ