খেলা

শহীদ মুস্তাক একাদশের বিপক্ষে জিতেছে শহীদ জুয়েল একাদশ

বিজয় দিবস উপলক্ষে ক্রিকেট
বিজয় দিবস উপলক্ষে ক্রিকেট

বিজয় দিবস উপলক্ষে শহীদ ক্রিকেটার আব্দুল হালিম চৌধুরী জুয়েল ও শহীদ ক্রীড়া সংগঠক মুস্তাক আহমেদের স্মরণে এবারও হয়ে গেলো প্রীতি ম্যাচ। মিরপুরে বিশ ওভারের ম্যাচে শহীদ মুস্তাক একাদশের বিপক্ষে ৪৬ রানে জিতেছে শহীদ জুয়েল একাদশ।

মিরপুরে প্রতিবছরই সাবেক ক্রিকেটারদের অংশগ্রহণে হয় প্রীতি ম্যাচটি। এবার শুরুতে ব্যাটিং করে হান্নান সরকারের ৮২ আর জাভেদ ওমরের ৭১ রানের সুবাদে, ২ উইকেটে ১৭২ রানের সংগ্রহ গড়ে শহীদ জুয়েল একাদশ।

জবাব দিতে নেমে ১২৬ রানেই অলআউট হয়ে যায় শহীদ মুশতাক একাদশ। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি হানাদারদের হাতে নিহত হয়েছিলেন ক্রীড়া সংগঠক ও আজাদ বয়েস ক্লাবের কর্ণধার মুস্তাক আহমেদ।

আর পূর্ব-বাংলার অন্যতম সেরা ব্যাটসম্যান ও গেরিলা যোদ্ধা জুয়েল পাকিস্তানি বাহিনীর কাছে বন্দি অবস্থায় নিহত হয়েছিলেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ