খেলা

আরো একটি ট্রফি উঠলো রোনালদোর হাতে

আরো একটি ট্রফি উঠলো রোনালদোর হাতে
আরো একটি ট্রফি উঠলো রোনালদোর হাতে

আরো একটি ট্রফি উঠলো ক্রিশ্চিয়ানো রোনালদোর হাতে।

পর্তুগিজ তারকার একমাত্র গোলে প্রথম দল হিসেবে টানা দ্বিতীয়বারের মতো ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ।

ব্রাজিলের গ্রেমিওকে হারিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সমান তিন বার বিশ্বের সেরা ক্লাব হওয়ার খেতাব অর্জন করেছে স্প্যানিশ জায়ান্টরা।

উপলক্ষ পেলেই জ্বলে উঠেন রোনালদো।

শনিবার আবুধাবিতে ফাইনাল ম্যাচে তার ফ্রি-কিক গোলেই গ্রেমিওকে হারিয়েছে ইউরোপের চ্যাম্পিয়ন ক্লাবটি।

এটি ক্লাব বিশ্বকাপের তিন ফাইনালে রোনালদোর চতুর্থ গোল। এছাড়াও চ্যাম্পিয়ন্স লিগের তিন ফাইনাল ও কোপা দেল রের দুই ফাইনালেও গোলের রেকর্ড আছে মাদ্রিদ তারকার।

রোনালদো নৈপূণ্যেই বছরে নিজেদের পঞ্চম শিরোপা জিতেছে রিয়াল।

এ বছর এর আগে চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, ইউরোপা সুপার কাপ ও স্প্যানিশ সুপার কাপ জিতেছে জিদানের শিষ্যরা। ২০১৬ সালের জানুয়ারিতে জিদান দায়িত্ব নেয়ার পর থেকে মোট আটটি শিরোপা জিতেছে মাদ্রিদের এলিট ক্লাবটি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ