খেলা

ফুটবল থেকে বিদায় নিলেন কাকা

ফুটবল থেকে বিদায় নিলেন কাকা
ফুটবল থেকে বিদায় নিলেন কাকা

রিয়াল মাদ্রিদ ও এসি মিলানের সাবেক তারকা রিকার্ডো কাকা পেশাদার ফুটবল ক্যারিয়ারকে বিদায় জানিয়েছেন।

রোববার রাতে বিদায়ের ঘোষণা দেন এ ব্রাজিলিয়ান কিংবদন্তি।

ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী দলের সদস্য কাকা পেশাদার ক্যারিয়ারের শুরুটা করেন সাও পাওলোতে। নিজের ক্যারিয়ারের শেষ সময়টাতে তিনি খেলেছেন আমেরিকার মেজর সকার লিগের দল ওরল্যান্ডো সিটির হয়ে।

ওরল্যান্ডো সিটির হয়ে গত অক্টোবরে শেষ ম্যাচ খেলেন কাকা। সেটিই তার ক্যারিয়ারের শেষ হয়ে রইল।

বিবিসি জানিয়েছে, ইতালিয়ান ক্লাব এসি মিলান সম্প্রতি কাকাকে ক্লাবের ডিরেক্টরের দায়িত্ব গ্রহণের প্রস্তাব দেয়।

ফুটবলের ইতিহাসে বিশ্বকাপ, ইউরোপিয়ান কাপ/উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এবং ব্যালন ‘ডি’ অরের ট্রেবল জেতা আটজন খেলোয়াড় রয়েছেন। কাকা তাদের মধ্যে একজন।

ব্রাজিল জাতীয় দলের হয়ে ৯২টি ম্যাচে অংশ নেন কাকা; করেন ২৯টি গোল। ২০০২ সালে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জেতার পর ২০০৭ সালে এসি মিলানকে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতান কাকা এবং একই বছর ব্যালন ডি’অর জয় করেন তিনি।

ক্যারিয়ারের স্বর্ণালি সময়টা এসি মিলানে কাটান কাকা। ২০০৩-২০০৯ সালে ক্লাবটির হয়ে খেলেন তিনি। ইতালিয়ান জায়ান্টদের হয়ে ২০০৪ সালে লিগ শিরোপা এবং ২০০৭ সালে ক্লাব বিশ্বকাপের শিরোপা জেতেন কাকা।

২০০৯ সালে তখনকার বিশ্বরেকর্ড ট্রান্সফার মূল্যে রিয়াল মাদ্রিদে যোগ দেন কাকা। ২০১১ সালে স্প্যানিশ ক্লাবটির হয়ে কোপা ডেল রে এবং পরের বছর লা লিগার শিরোপা জেতেন এই ব্রাজিলিয়ান কিংবদন্তি। রিয়ালে ফর্মের জন্য সংগ্রাম করায় ২০১৩ সালে এসি মিলানে ফেরেন কাকা। পরের বছেরে যোগ দেন ওরল্যান্ডো সিটিতে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ