খেলা

সুয়ারেজ-পাওলিনহোর জোড়া গোলে জয় পেল বার্সা

সুয়ারেজ-পাওলিনহোর জোড়া গোলে জয় পেল বার্সা
সুয়ারেজ-পাওলিনহোর জোড়া গোলে জয় পেল বার্সা

স্প্যানিশ লা লিগায় জয় পেয়েছে বার্সেলোনা— রোববার রাতে দেপোর্তিভো লা করুনাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে কাতালানরা।

ঘরের মাঠে বার্সেলোনার হয়ে লুইস সুয়ারেজ ও পাওলিনহো জোড়া গোল করেন। লিওনেল মেসি পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ না হলে আরো বড় ব্যবধানে জিততে পারতো বার্সা।

ন্যু-ক্যাম্পে খেলার ২৯তম মিনিটে মেসির পাস থেকে গোলমুখে থেকে আলতো শটে লক্ষ্যভেদ করে বার্সেলোনাকে এগিয়ে নেন সুয়ারেজ।

বিরতির চার মিনিট আগে বক্সের ভেতর থেকে মেসির নেয়া শট পোস্টে লেগে ফিরে আসলে ফিরতি বলে দারুণ ফিনিশিংয়ে দেপোর্তিভোর জাল কাঁপান পাওলিনহো।

বিরতির পরপরই বার্সেলোনার জয় নিশ্চিত করেন সুয়ারেজ। ৪৭তম মিনিটে সতীর্থের বাড়ানো পাস থেকে পেনাল্টি বক্সের ভেতর থেকে দারুণ ফিনিশিংয়ে স্কোরলাইন ৩-০ করে ফেলেন উরুগুয়ে ফরোয়ার্ড।

৬৯তম মিনিটে পেনাল্টি বক্সের ভেতরে সুয়ারেজকে বাজে ট্যাকল করেন ফেদেরিকো ভালভার্দে। ফলে রেফারি পেনাল্টির নির্দেশ দেন। তবে মেসির নেয়া স্পট-কিক দারুণ দক্ষতায় রুখে দেন সফরকারী দলের গোলরক্ষক রুবেল মার্টিনেজ।

৭৭তম মিনিটে বার্সেলোনার বড় জয় নিশ্চিত করেন পাওলিনহো। সুয়ারেজের পাস থেকে বল পেয়ে জর্ডি আলবার নেয়া শট পোস্টে লেগে ফিরে আসলে ফিরতি বলে গোলমুখ থেকে প্রতিপক্ষের জাল কাঁপান পাওলিনহো। ফলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা।

ফিফা ক্লাব বিশ্বকাপের কারণে রিয়াল মাদ্রিদ খেলার মধ্যে না থাকার সুযোগে দলটির সঙ্গে পয়েন্ট ব্যবধান ১১-তে উন্নীত করেছে বার্সেলোনা। ১৬ ম্যাচ শেষে ৪২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে বার্সা। ৩৬ পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ দুই নম্বরে রয়েছে। শনিবার সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদকে হারাতে পারলে শিরোপার পথ অনেকটাই পরিষ্কার হবে লিওনেল মেসিদের।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ