খেলা

বাংলাদেশ যুব গেমস ২০১৮ শুরু

বাংলাদেশ যুব গেমস
বাংলাদেশ যুব গেমস

বাংলাদেশ যুব গেমস ২০১৮ শুরু হচ্ছে সোমবার। দেশের ৬৪টি জেলায় একসঙ্গে পর্দা উঠছে গেমসের। টুর্নামেন্টে দলীয় ও ব্যক্তিগত ২১টি ডিসিপ্লিনে ১৭ বছরের কম বয়সী ২৩ হাজারের বেশি ক্রীড়াবিদ অংশ নিবেন।

ভারত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত, সাঁতারু মাহফুজা খাতুন শীলা, হকি খেলোয়াড় রাসেল মাহমুদ জিমির মতো আইকনিক খেলোয়াড়দের গেমসের 'শুভেচ্ছা দূত' হিসেবে মনোনীত করা হয়েছে।

যুব অ্যাথলিটদের পড়াশোনার কথা ভেবে তিন ধাপে করা হচ্ছে গেমস। ১৮ থেকে ২৪ ডিসেম্বর জেলা পর্যায়ে, ৬ থেকে ১৫ জানুয়ারি বিভাগীয় পর্যায়ে আর ৯ থেকে ১৭ মার্চ হবে জাতীয় পর্যায়ের ইভেন্টগুলো হবে। কোনো প্রতিষ্ঠান, সংস্থা, ক্লাব বা বাহিনীর দল টুর্নামেন্টে অংশ নিতে পারবে না। শুধু নিজ উপজেলা, জেলা ও বিভাগের পক্ষে অংশ নেয়া যাবে।

২০০০ সালের ১৫ নভেম্বর ও এরপর জন্ম নেওয়া প্রতিযোগিরাই এ যুব গেমসে অংশ নিতে পারবেন। তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ সন্ধান সফল করতে, খেলোয়াড়দের যাতায়াত ভাড়া ও খাবার খরচ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

এছাড়াও প্রথম তিনে থাকা অ্যাথলিটদের মেডেল ও পুরষ্কার দেয়ার পাশাপাশি গণমাধ্যমে আলাদা সাক্ষাতকারের মাধ্যমে দেশবাসীর কাছে তুলে ধরার চেষ্টা করা হবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ