খেলা

অ্যাশেজের পার্থ টেস্ট: ইংল্যান্ডকে হারিয়েছে অস্ট্রেলিয়া

অ্যাশেজের পার্থ টেস্ট
অ্যাশেজের পার্থ টেস্ট

অ্যাশেজের পার্থ টেস্টে ইংল্যান্ডকে ইনিংস ও ৪১ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। এর মধ্য দিয়ে দুই ম্যাচ হাতে রেখেই ৩-০তে সিরিজ জয় নিশ্চিত করলো অজিরা।

বৃষ্টির কারণে তিন ঘন্টা দেরিতে শুরু হয় শেষ দিনের খেলা। ৪ উইকেটে ১৩২ রান নিয়ে খেলতে নেমে শুরু থেকেই অস্ট্রেলিয়ান পেসারদের তোপের মুখে পড়ে ইংলিশ ব্যাটসম্যানরা। স্কোরবোর্ডে ২১৮ রান তুলতেই সবকটি উইকেট হারায় থ্রি লায়নরা।

জশ হ্যাজেলউড পাঁচটি এবং প্যাট কামিন্স ও নাথান লায়ন নেন দুটি করে উইকেট। এর আগে টস জিতে প্রথম ইনিংসে ৪০৩ রান করেছিলো ইংল্যান্ড।

জবাবে নিজেদের প্রথম ইনিংসে স্টিভেন স্মিথের ডাবল সেঞ্চুরিতে ভর করে ৯ উইকেটে ৬৬২ রানে ইনিংস ঘোষণা করে অজিরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ