খেলা

দাবা অলিম্পিয়াড: ব্রোঞ্জ পদক লাভ করল ফিদে মাস্টার ফাহাদ

ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান
ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান

বিশ্ব যুব অনূর্ধ্ব-১৮ দাবা অলিম্পিয়াডে ব্রোঞ্জ পদক লাভ করেছেন ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান।

ভারতের আহামেদাবাদ শহরে অনুষ্ঠিত টুর্নামেন্টে দলীয়ভাবে বাংলাদেশ যুবদল ৯ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ৩০ দলের মধ্যে ১৯তম হয়েছে।

বাংলাদেশ দলের হয়ে অংশগ্রহণ করেন ফিদে মাস্টার ফাহাদ, আকিব জাওয়াদ, সুব্রত বিশ্বাস, নাইম হক ও নোশিন আঞ্জুম।

গতকাল শেষ রাউন্ডে ৪-০ ব্যবধানে কিরগিস্তানকে পরাজিত করে বাংলাদেশ।

এ প্রতিযোগিতায় ১৬ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন রাশিয়া, ১৫ পয়েন্ট নিয়ে রানার্স আপ ভারত ও ১৪ পয়েন্ট নিয়ে তৃ্তীয় স্থানে রয়েছে ইরান।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ