অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সালমা খাতুন।
খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে তার।
ভারতের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ শেষে রোববার দেশে ফিরেছেন টাইগ্রেসরা।
দেশে ফিরে মঙ্গলবার খুলনা সফরে যান সালমা। সেখানে অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
পেটে তীব্র ব্যথা হওয়ায় সালমাকে হাসপাতালে নেয়া হয়েছে বলে জানিয়েছেন তার কোচ ইমতিয়াজ হোসেন পিলু।
এদিকে, হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার গাজী মিজানুর রহমান জানান, সালমার কিডনিতে ইনফেকশন হয়ে থাকতে পারে বলে ধারণা বিশেষজ্ঞ চিকিৎসকদের।
রোগ শনাক্ত করতে তাই বেশ কিছু টেস্ট করানো হয়েছে। পরীক্ষার ফলাফল পেলেই সালমার রোগ সম্পর্কে নিশ্চিতভাবে জানা যাবে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: