খেলা

সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপ

ভারতের বিপক্ষে খেলার সুযোগ বাংলাদেশের

সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপ
সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপ

ফাইনালের আগেই প্রতিপক্ষ ভারতের বিপক্ষে খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। বৃহস্পতিবার সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপে গ্রুপে নিজেদের শেষ লড়াইয়ে টাইগ্রেসদের মোকাবেলা আরেক ফাইনালিস্টদের বিপক্ষে। কমলাপুর স্টেডিয়ামে সকাল সাড়ে ১১টায় শুরু হবে খেলা।

রোববারের শিরোপা নির্ধারনী ম্যাচের আগেই ফাইনালিস্টদের সঙ্গে খেলার সুযোগ পাচ্ছে লাল-সবুজরা। দুদলের ফাইনালের টিকেট নিশ্চিত হওয়ায়, ম্যাচটি নিয়মরক্ষার। তবে ফাইনালের আগেই দুই ফাইনালিস্ট দল প্রতিপক্ষকে কাছ থেকে পরখ করার সুযোগ পাবে।

টুর্নামেনটে এখনো কোনো গোল হজম করেনি গোলাম রব্বানীর শিষ্যরা। নেপালের বিপক্ষে ৬-০ গোলের জয়ের পর, ভুটানকেও ৩-০ ব্যবধানে হারিয়েছে তহুরা-আঁখিরা।

এদিকে, ভুটানকে ৩-০ গোলে হারানো ভারত, ফাইনালের টিকেট কেটেছে নেপালকে ১০-০ গোলে উড়িয়ে দিয়ে। ফলে শক্তিশালী ভারতকে আটকাতে হলে নিজেদের সেরাটা দিয়েই খেলতে হবে স্বাগতিকদের।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ