সিরিজের ১ম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে দিলো ভারত। কটকে রোকেশ রাহুলের ফিফটি ও চাহালের বোলিং নৈপুণ্যে ৯৩ রানের বিশাল ব্যবধানে জিতেছে স্বাগতিকরা। এ জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল মেন ইন ব্লুরা। ২২ ডিসেম্বর ২য় টি-টোয়েন্টি হবে ইনদোরে।
টস জিতে ফিল্ডিংয়ে নামা লঙ্কানদের ওপর, রোহিত শর্মার ব্যাটে শুরুতেই ছোটখাট ঝড় বয়ে যায়। এরপর লোকেশ রাহুল ও স্রেয়াশ আইয়ার জুটিতে বড় সংগ্রহের পথে এগুতে থাকে ভারত। রাহুল ৪৮ বলে ৬১ রান করেন। আইয়ারের ব্যাট থেকে আসে ২৪।
শেষদিকে মহেন্দ্র সিং ধোনি ও মনিশ পান্ডের জুটিতে, ৩ উইকেটে ১৮০ রানে থামে ভারতের সংগ্রহ। ধোনি ২২ বলে ৩৯ ও পান্ডে ১৮ বলে ৩২ রান করেন।
জবাবে ইয়ুযভেন্দ্রা চাহাল ও হারদিক পান্ডিয়ার বোলিংয়ে, ১৬ ওভারে ৮৭ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। চাহাল ২৩ রানে ৪টি ও পান্ডিয়া ২৯ রানে ৩টি উইকেট নেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: