ইংলিশ ফুটবল লিগ কাপের শেষ চারে উঠতে পারলো না ম্যানচেস্টার ইউনাইটেড (ম্যানইউ)। ব্রিস্টল সিটির কাছে ২-১ গোলে হেরে বিদায় নিয়েছে হোসে মরিনিয়োর শিষ্যরা। তবে ওয়াটফোর্ডের বিপক্ষে ২-১ গোলের জয়ে সেমিফাইনালের টিকেট কেটেছে চেলসি।
কোরি স্মিথের শেষ মূহুর্তের গোলে ইএফল কাপ থেকে ছিটকে গেছে ম্যানইউ। ম্যাচের প্রথম ঘন্টায় কোনো গোল না হয়নি। তবে বিরতির পর জো ব্রায়ানের বাঁ পায়ের শটে লিড পায় ব্রিস্টল। আট মিনিটের মধ্যেই গোল করে রেড ডেভিলদের খেলায় ফেরান ইব্রাহিমোভিচ। যদিও স্মিথের কল্যাণে শেষ হাসি হেসেছে ব্রিস্টলই।
এদিকে, কারাবাও কাপ থেকে বাদ পড়তে পারতো চেলসিও। উইলিয়ানের প্রথমার্ধের গোলে এগিয়ে যায় ব্লুজরা। যদিও খেলার ৯০ মিনিটে ড্যান গজলিংয়ের বাঁকানো শটে বিপদে পড়ে অ্যান্তোনিও কন্তের শিষ্যরা।
তবে ইনজুরি টাইমে বদলি খেলোয়াড় আলভারো মোরাটার নৈপুণ্যে ৯০ মিনিটেই শেষ চার নিশ্চিত করে ফেলে চেলসি।