খেলা

দ্বিশতক হাঁকালেন বিজয়-নাসির

নাসির-বিজয়
নাসির-বিজয়

জাতীয় ক্রিকেট লিগে আবারো দ্বিশতক হাঁকালেন খুলনা বিভাগের এনামুল হক বিজয় ও রংপুর বিভাগের নাসির হোসেন। এটি প্রথম শ্রেণীর ক্রিকেটে দুজনেরই দ্বিতীয় ডবল সেঞ্চুরি। এদিকে, দ্বিশতকের খুব কাছে গিয়েও হতাশ হতে হয়েছে নাজমুল হোসেন শান্তকে।

চলতি আসরেই ক্যারিয়ারের প্রথম দুইশ রানের ইনিংস খেলেছিলেন এনামুল। সেপ্টেম্বরে রংপুরের বিপক্ষে ২১৬ রানের ঐ ইনিংসের পর মাত্র পাঁচ ম্যাচের ব্যবধানে দ্বিতীয় দ্বিশতক তুলে নিলেন তিনি। এনামুলের ২০২ রানের সুবাদে ঢাকার বিপক্ষে ৮ উইকেটে ৪৫৯ রানের পাহাড় গড়ে খুলনা। ২য় ইনিংসে ব্যাটিংয়ে নেমে দিনশেষে ঢাকা পিছিয়ে ১৭৭ রানে।

এদিকে, আগের দিন শতক হাঁকিয়ে অপরাজিত থাকা নাসির আজ দুইশোর কোটা পূরণ করে নিয়েছেন। আরিফুল হক অন্যপ্রান্তে শতক তুলে বিদায় নিলেও নাসির অপরজিত আছেন ২৭০ রানে।

নাসির-আরিফুলের ব্যাটে দিনশেষে বরিশালের বিপক্ষে ৫ উইকেট হারিয়ে সংগ্রহের খাতায় রংপুরের রান ৫৭০। নাসিরদের লিড ২৩৫ রান। দিনের আরেক ম্যাচে ঢাকা মেট্রোর বিপক্ষে রাজশাহীর হয়ে ১৯৪ রান করে আউট হন নাজমুল হোসেন শান্ত।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ