ফিফা র্যাংকিংয়ে পাঁচ ধাপ পিছিয়েছে বাংলাদেশ পুরুষ ফুটবল দল। সবশেষ প্রকাশিত র্যাংকিংয়ে তাদের অবস্থান ১৯৭ নম্বরে। এটি লাল-সবুজদের সর্বকালের সর্বনিম্ম র্যাংকিং।
দেড় বছরে জাতীয় দলের কোনো কার্যক্রম না থাকাই বাংলাদেশের পেছনোর মূল কারণ। ২০১৬ সালে এশিয়ান কাপের প্লে-অফে ভুটান বিপর্যয়ের পর দেশের ফুটবল আর মাঠে গড়ায়নি। তাই র্যাংকিংয়ে আগের অবস্থান ধরে রাখাটাও সম্ভব হয়নি। বাংলাদেশের চেয়ে পেছনে ২০০ তম স্থানে আছে শ্রীলংকা। তালিকার ২০১তম স্থানে আছে পাকিস্তান।
এশিয়ার মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে ইরান। তাদের অবস্থান তালিকার ৩২ নম্বরে। এদিকে, শীর্ষের দিকে থাকা ৩৫ দলের কোনো পরিবর্তন হয়নি। যথারীতি শীর্ষে আছে জার্মানি। দুইয়ে ব্রাজিল। তিনে পর্তুগাল। আর্জেন্টিনা চারে। আর পাঁচ নম্বরে বেলজিয়াম।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: