খেলা

ইংলিশ প্রিমিয়ার লিগ: ড্র করলো লিভারপুল-আর্সেনাল

ইংলিশ প্রিমিয়ার লিগ
ইংলিশ প্রিমিয়ার লিগ

ইংলিশ প্রিমিয়ার লিগে ছয় গোলের থ্রিলারে ড্র করলো লিভারপুল ও আর্সেনাল। এমিরেটস স্টেডিয়ামে ৩-৩ গোলের ড্রয়ে পয়েন্ট ভাগাভাগি করেছে দুদল। এর ফলে ১৯ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে চারে লিভারপুল। সমান ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে পাঁচে আর্সেনাল।

ঘরের মাঠে দুই গোলে পিছিয়ে পড়েও খেলায় ফিরে এসেছিল আর্সেনাল। মাত্র পাঁচ মিনিটের মধ্যে তিন গোল করে লিডও নিয়েছিল। তবে আরো একটি গোল হজম করে গানাররা শেষমেষ ড্র করে। যদিও প্রথমার্ধ শেষে লিভারপুলের কতিনিয়োর ছাড়া গোল পাননি কেউ।

বিরতি থেকে ফিরে মোহাম্মদ সালাহর কল্যাণে দুই গোলের লিড পায় অল রেডরা। ঘরের মাঠে হারের শঙ্কা যখন উঁকি দিচ্ছিল তখন দারুণভাবে খেলায় ফেরে আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা।

খেলার ৫৩ থেকে ৫৮ মিনিটের মধ্যে সানচেজ, জাকা ও ওজিলের গোলে সবাইকে অবাক করে লিড নিয়ে নেয় আর্সেনাল। তবে ফিরমিনোর শট জয়বঞ্চিত করে গানারদের। ৩-৩ গোলে ড্র হয় ম্যাচ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ