ট্রেন্ট বোল্টের ক্যারিয়ার সেরা বোলিংয়ে এক ম্যাচ হাতে রেখেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতে নিলো নিউজিল্যান্ড। ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ২০৪ রানের বিশাল জয় পেয়েছে কিউইরা।
টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ওয়ার্কারের সঙ্গে ৫০ রান যোগ করেন কলিন মুনরো। ব্যক্তিগত ৩০ রান করে মুনরো সাজঘরে ফিরে যাবার পর ৬ রান করে দ্রুত আউট হন ব্রুম। ৫৮ রান করে আউট হন ওয়ার্কার। টেলর করেন ৫৭ রান। তবে কিউইদের স্কোর বড় করতে ৮৩ রানের ইনিংস খেলেন নিকোলাস।
অপর প্রান্তে টড অ্যাশটেল করেন ৪৫ বলে ৪৯ রান। নির্ধারিত ওভার শেষে ক্যারিবীয়দের সামনে টার্গেট দাঁড়ায় ৩২৬ রান। লক্ষ্য তাড়া করতে নেমে বোল্টের বোলিং তান্ডবে ১২১ রানেই গুটিয়ে যায় উইন্ডিজদের ইনিংস। ক্যারিবিয়ানদের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করেন অ্যাশলে নার্স।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: