খেলা

রোহিত শর্মার সেঞ্চুরিতে সিরিজ জিতলো ভারত

রোহিত শর্মা
রোহিত শর্মা

রোহিত শর্মার সেঞ্চুরিতে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে ভারত। সিরেজের দ্বিতীয় ম্যাচটি ৮৮ রানে জিতেছে স্বাগতিকরা। ৩৫ বলে শতক হাঁকিয়ে শর্মা ছুঁয়েছেন ডেভিড মিলারের দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরির রেকর্ডটি।

তিন ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ছিলো মেন ইন ব্লুরা। শুক্রবার ইন্দোরে রোহিতের ৪৩ বলে ১১৮ রানের পাশাপাশি লোকেশ রাহুলের ৮৯ রান, ও মাহেন্দ্র সিং ধোনির ২৮ রানের সুবাদে, ২০ ওভারে ৫ উইকেটে ২৬০ রান তোলে ভারত।

জবাবে উপুল থারাঙ্গা ৪৭ ও কুশল পেরেরা ৭৭ রান তোলেন দ্রুত গতিতে। এই দুই ব্যাটসম্যান সাজ ঘরে ফেরার পর আর কেউ দলের হাল ধরতে পারেনি। অ্যাঞ্জেলো ম্যাথিউস চোটের কারণে ব্যাটিংয়ে না নামায়, ১৭ ওভার ২ বলে ১৭২ রানে থামে শ্রীলংকার ইনিংস।

ম্যাচসেরা হয়েছেন সেঞ্চুরিয়ান রোহিত শর্মা। রোববার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে লঙ্কানদের হোয়াইটওয়াশের লক্ষ্যে মাঠে নামবে স্বাগতিকরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ