ইংলিশ প্রিমিয়ার লিগে বোর্নমাউথকে ৪-০ ব্যবধানে হারিয়ে টানা ১৭তম ম্যাচ জিতেছে ম্যনসিটি।
অপর ম্যাচে শেষ মুহূর্তের গোলে ম্যানইউর বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে লেস্টার সিটি। অন্যদিকে এভারটনের সঙ্গে গোল শুন্য ড্র করেছে চেলসি।
সের্হিয়ো আগুয়েরারা জোড়া গোলে ম্যানসিটি ধরে রেখেছে জয় যাত্রা। ২৭ মিনিটে আগুয়েরার গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছে সিটিজেনরা। ৫৩ মিনিটে রহিম স্টারলিং করেন ম্যানসিটি দ্বিতীয় গোল। ৭৯ মিনিটে ও ৮৫ মিনিটে আসে ম্যাচের তৃতীয় ও চতুর্থ গোল।
অপর ম্যাচে ম্যানইউ মুখোমুখি হয় লেস্টার সিটির। কয়েকদিন আগের ব্রিস্টল সিটির কাছে হেরে ইংলিশ প্রিমিয়ার লিগ কাপ থেকে বিদায়ের স্মৃতি না ভুলতেই আরেকবার হতাশায় ডুবলো ম্যানইউ।
কারণ ২-২ ব্যবধানে ড্র্রয়ের ফলে শিরোপার দৌঁড়ে ম্যান সিটির সঙ্গে ১৩ পয়েন্টে পিছিয়ে যায় তারা।
১৯ ম্যাচে ৫৫ পয়েন্ট সিটিজেনদের আর ইউনাইটেডদের ৪২ পয়েন্ট। এভারটনের ও চেলসির মধ্যকার ম্যাচে গোল শূন্য ড্র হয়েছে। ম্যাচের প্রথম থেকে আধিপত্য বিস্তার করে খেললেও গোলের দেখা পায়নি চেলসি। শেষ পর্যন্ত ম্যাচটি গোল শূন্য ড্র হয়।