খেলা

ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে বাংলাদেশ।

রোববার দুপুর ২টায় কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচটিতে শুরু থেকেই আক্রমণাত্মক খেলে বাংলাদেশ দল।

প্রতিআক্রমণে জবাব দেওয়ার চেষ্টা করেছিল ভারত কিন্তু সফল হয়নি শেষ পর্যন্ত শামসুন্নাহারের একমাত্র গোলে সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের শিরোপা জিতেছে স্বাগতিকরা।

প্রতিযোগিতায় কোনো গোল না খেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ।

এর আগে নেপালকে ৬-০ গোলে উড়িয়ে দেওয়ার পর লিগের দ্বিতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে মার্জিয়ারা জিতে ৩-০ ব্যবধানে। লিগের শেষ ম্যাচেও ভারতকে ৩-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ।

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে রোববার দুপুরে শুরু থেকে আক্রমণাত্মক ফুটবলের পসরা মেলে বাংলাদেশ।

তবে প্রথমবারের মতো সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের উৎসবের আনন্দে কমতি হয়নি মরিয়াদের। গ্যালারিতে আসা সমর্থকরাও সাক্ষী হলেন দারুণ এক জয়ের।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ