সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ৫ উইকেটে জিতে শ্রীলঙ্কাকে হোয়াইট ওয়াশ করলো ভারত।
টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা তবে ১৮ রানের ভেতরেই টপ অর্ডারের তিন উইকেট হারায় সফরকারিরা। মিডল অর্ডারে ব্যাট করতে নামা আসেলা গুনারত্নের ৩৬ রান ও আটে নামা দানুস্কা শানাকার অপরাজিত ২৯ রানে দল শেষ পর্যন্ত ৭ উইকেটে সংরগ্রহ করে ১৩৫ রান।
ভারতের হয়ে হার্দিক পান্ডিয়া ও জয়দেব নেন দুটি করে উইকেট। সহজ লক্ষ্য তারা করতে নেমে আগের ম্যাচের শতরানের উদ্বোধনী জুটি করা লোকেশ রাহুল ৪ ও রোহিত শর্মা ৩৮ রানের মধ্যেই সাজঘরে ফেরেন।
তৃ্তীয় উইকেট জুটিতে ৪২ রানের জুটি গড়েন শ্রেয়াশ আইয়ার ও মনিশ পান্ডে।শেষ তিন ওভারে দরকার ছিলো ২০ রান।
দিনেশ কার্তিকের ১৮ ও মাহেন্দ্র সিং ধোনির ১৬ রানের সুবাদে ৪ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌছায় স্বাগতিক ভারত।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: