খেলা

যুব বিশ্বকাপে অংশ নিতে নিউজিল্যান্ডে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল

অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল
অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল

আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে নিউজিল্যান্ডে গেছে বাংলাদেশ যুব দল। সোমবার রাত ১২টা ২০ মিনিটে দুবাইয়ের উদ্দেশে জুনিয়র টাইগারদের ফ্লাইট ছেড়ে যায়।

দুবাই পৌঁছানোর পর বুধবার ক্রাইস্টচার্চের বিমানে উঠবেন সাইফরা। আর ক্রাইস্টচার্চ থেকে ডানেডিনের হোটেলে তারা যাবেন টিম বাসে।

বিশ্বকাপ জানুয়ারিতে শুরু হলেও, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে আগেই নিউজিল্যান্ড যাচ্ছে দল। ডানেডিনে পৌঁছে একদিন বিশ্রামের পর, শুক্রবার থেকে চলবে তিনদিনের অনুশীলন। ১, ৩ ও ৫ জানুয়ারি ওভাল ইউনিভার্সিটি মাঠে ওটাগো একাদশের বিপক্ষে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবে লাল-সবুজরা।

৬ জানুয়ারি ডানেডিন থেকে ক্রাইস্টচার্চে ফিরবেন সাইফ ও তার সতীর্থরা। ১৩ জানুয়ারি মাঠে গড়াবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ।

টুর্নামেন্টের প্রথম দিনই নামিবিয়ার বিপক্ষে লড়বে সাইফবাহিনী। সি-গ্রুপে নামিবিয়া ছাড়াও কানাডা ও ইংল্যান্ডের মোকাবেলা করতে হবে গত আসরের সেমিফাইনালিস্টদের। ১৫ ও ১৮ জানুয়ারি হবে ম্যাচ দুটি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ