খেলা

টাইগারদের অনুশীলন বুধবার শুরু

শুরু হচ্ছে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প
শুরু হচ্ছে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প

ত্রিদেশীয় ও শ্রীলঙ্কা সিরিজকে সামনে রেখে বুধবার থেকে শুরু হচ্ছে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প। ১৫ জানুয়ারি বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে মাঠে গড়াবে ত্রিদেশীয় সিরিজ। এরপরই লঙ্কানদের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে টাইগাররা।

গত সপ্তাহেই দুই সিরিজের জন্য ৩০ ক্রিকেটারকে নিয়ে প্রাথমিক দল ঘোষণা করা হয়েছে। বিসিবি অপারেশন্স কমিটির প্রধান আকরাম খান দক্ষিণ আফ্রিকা সিরিজের খারাপ সময় পেছনে ফেলে নতুন বছরের সিরিজ দুটি ভালোভাবে শুরু করার প্রত্যয় জানান।

এদিকে, দলের বাকি সদস্যদের সঙ্গে ক্যাম্পে যোগ দিতে পারছেন না টাইগারদের ওয়ানডে দলপতি মাশরাফি। মেয়ের চোখের চিকিৎসার জন্য মঙ্গলবার রাতেই থাইল্যান্ডের উদ্দেশ্য দেশ ছাড়ছেন তিনি। সেখান থেকে ফিরে ২ জানুয়ারি অনুশীলনে যোগ দিবেন তিনি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ