শিগগিরি কোর্টে ফিরছেন উন্মুক্ত যুগে নারী টেনিসের সেরা খেলোয়াড় সেরেনা উইলিয়ামস। আগামী সপ্তাহে আবুধাবিতে একটি প্রীতি ম্যাচ দিয়ে আবারো খেলায় ফিরবেন তিনি।
৩০ ডিসেম্বর মুবাডালা ওয়ার্ল্ড টেনিস চ্যাম্পিয়নশিপে ইয়েলেনা ওস্তাপেঙ্কোর বিপক্ষে প্রদশর্নী ম্যাচ খেলবেন সেরেনা। দীর্ঘদিন পর কোর্টে ফেরার সুযোগ পেয়ে বেশ খুশি যুক্তরাষ্ট্র তারকা। চার মাস আগেই কন্যাসন্তানের মা হয়েছেন তিনি।
উন্মু্ক্ত যুগে সবচেয়ে বেশি ২৩টি গ্র্যান্ডস্ল্যামের মালিক এতদিন ছিলেন বিশ্রামে। এ বছরের জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জেতার পর থেকে ছিলেন খেলার বাইরে।
আসছে জানুয়ারিতে সেই অস্ট্রেলিয়ান ওপেন দিয়েই প্রতিযোগিতামূলক টেনিসে আবারো কোর্ট মাতাবেন সেরেনা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: