খেলা

গার্ডিয়ানে বর্ষসেরা একাদশে সাকিব-মুশফিক

গার্ডিয়ানের বর্ষসেরা একাদশে সাকিব-মুশফিক
গার্ডিয়ানের বর্ষসেরা একাদশে সাকিব-মুশফিক

বিশ্ব থেকে আরো একটি বছর ঝড়ে পড়তে যাচ্ছে আর মাত্র কয়েকদিন পরেই। প্রাপ্তি-অপ্রাপ্তি মিলিয়ে টেস্টে মিশ্র অভিজ্ঞতার এক বছর কাটিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।

দল হিসেবে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে জয় পেয়েছে মুশফিকুর রহিমের বাংলাদেশ।

তবে ব্যক্তিগত নৈপুণ্যে আরও উজ্জ্বল ছিলেন সাকিব-তামিমরা। সেই নৈপুণ্যের পুরস্কারই বাংলাদেশের দুই সেরা ক্রিকেটারের ঘরে।

বিখ্যাত ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের বর্ষসেরা টেস্ট একাদশে জায়গা পেয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান ও উইকেটকিপার-ব্যাটসম্যান মুশফিকুর রহিম।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের বর্ষসেরা টেস্ট একাদশে জায়গা পেয়েছেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম।

অলরাউন্ডার সাকিব ও উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকরসহ বছরের সেরা টেস্ট ক্রিকেটারদের বেছে নিয়ে টেস্ট একাদশ গড়েছে এই ব্রিটিশ সংবাদম্যাধম।

গার্ডিয়ানের বর্ষসেরা একাদশে রয়েছেন- ডেভিড ওয়ার্নার, ডিন এলগার, চেতেশ্বর পুজারা, স্টিভ স্মিথ, বিরাট কোহলি, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মিচেল স্টার্ক, নাথান লায়ন, জেমস অ্যান্ডারসন ও কাগিসো রাবাদা। সাকিবকে বিশেষজ্ঞ অলরাউন্ডার হিসেবে দলে রাখা হয়েছে। ২০১৭ সালের শুরুর দিকে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে ২১৭ রান করেছিলেন এ বাঁহাতি অলরাউন্ডার। যা সাকিবকে সেরা একাদশে জায়গা করে নিতে সহায়ক ভূমিকা রেখেছে।

গার্ডিয়ান টেস্টে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ইনিংসকে গুরুত্ব দিয়েছে এবং সাকিবের বর্ষসেরা পারফরম্যান্স এসেছে ঢাকায়। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে ৮৪ রান এবং ১৫৩ রানে ১০ উইকেট নেন সাকিব। এ বছর উইকেট নিয়েছেন ২৯টি। মোট রান করেছেন ৬৬৫, যার গড় ৪৭.৫ রান।

এদিকে, এ বছর টেস্টে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান করেছেন মুশফিক। ওয়েলিংটন টেস্টে ১৫৯ রান করেন তিনি। তার মোট রান ৭৬৬ এবং গড় ৫৪.৭১। একই সঙ্গে ১২টি ক্যাচ ও ২টি স্টাম্পিং করে বর্ষসেরা টেস্ট দলের উইকেটরক্ষকও নির্বাচিত হয়েছেন মুশফিকুর রহিম।

ক্রিকেট অঙ্গনে নানা ঘটনার মধ্যদিয়ে শেষ হয়ে যাচ্ছে ২০১৭ সাল। বহুমুখী পরিস্থিতি মোকাবেলা করতে হয়েছে বাংলাদেশ ক্রিকেট দল ও ক্রিকেটারদের। এ বছর শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। ব্যক্তিগত কৃতিত্বে আরো উজ্জ্বল হয়েছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও তামিম ইকবাল। সেই কৃতিত্বের পুরস্কারই বাংলাদেশের দুই সেরা ক্রিকেটার।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ