ইংলিশ প্রিমিয়ার লিগে সোয়ানসিকে ৫-০ ব্যবধানে হারিয়েছে লিভারপুল।
অপর ম্যাচে বার্নালির সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড আর ঘরের মাঠে ব্রাইটনকে ২-০ গোলে হারিয়েছে চেলসি।
আনফিল্ডে লিভারপুলে বড় জয়ে জোড়া গোল করেন রবার্তো ফিরমিনহো। চেনা মাঠে ম্যাচের পাঁচ মিনিটেই লিভারপুলকে এগিয়ে নিয়ে যান কুতিনহো। বিরতি থেকে এসে গোল করেন ফিরমিনহো।
তাছাড়া অ্যালেক্সান্ডার আর্নল্ড ও অ্যালেক্স গোলে ৫-০ ব্যবধানে জয় পায় লিভারপুল।
অপর ম্যাচে খেলা শুরুর দুই মিনিট পরই অ্যাশলে বার্নাসের গোলে এগিয়ে যায় বার্নালি। ৩৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন স্টিভেন ডিফোরের গোলে। ২ গোলের ব্যবধান নিয়েই বিরতিতে যায় ম্যান ইউ।
বিরতি থেকে ফিরে ফ্রি কিকে জালে বল জড়ান ইংলিশ মিড ফিল্ডার।
তবে তাতেও সমতা আসেনি। ইনজুরির টাইমের প্রথম মিনিটেই গোল করে ম্যান ইউকে ম্যাচ ড্র করার সুযোগ করে দেন লিনগার্ড।
অন্যদিকে চেলসি-ব্রাইটন ম্যাচে প্রথমার্ধ গোল শূন্যভাবে শেষ হলেও, মেরাতা ও মার্কোস আলোনসোর গোলে ব্রাইটনকে ২-০ গোলে হারায় চেলসি।