খেলা

দর্শক পেটানোর অভিযোগ উঠেছে ক্রিকেটার সাব্বিরের বিরুদ্ধে

 সাব্বির রহমান
সাব্বির রহমান

দর্শক পেটানোর অভিযোগ উঠেছে জাতীয় দলের ক্রিকেটার সাব্বির রহমানের বিরুদ্ধে।

চট্টগ্রামে জাতীয় ক্রিকেট লিগের শেষ রাউন্ডের খেলা চলার সময় গালি দেয়ায় এক দর্শককে সাইডস্ক্রিনের পেছনে ডেকে সাব্বির মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে।

ঢাকা মেট্রোর বিপক্ষে ওই ম্যাচে সাব্বির শূন্য রানে আউট হয়। ম্যাচ চলার সময় ফিল্ড আম্পায়ারের অনুমতি নিয়ে মাঠের বাইরে যান সাব্বির।

পরে তিনি ওই দর্শককে মারধর করেছেন বলে জানতে পারেন আম্পায়ার ও ম্যাচ রেফারি।

বিসিবির অপারেশন্স কমিটিরি চেয়ারম্যান আকরাম খান বলেন, ম্যাচ রেফারির রিপোর্ট থেকে সাব্বিরের বিরুদ্ধে এ অভিযোগের কথা জেনেছেন তিনি।

ক্রিকেটের সুনাম নষ্ট হয় এমন বিষয়ে কোনো ক্রিকেটারকেই ছাড় দেয়া হবে না বলে জানান তিনি।

এর আগে বিপিএলের গত দুই আসরেই শৃঙ্খলা ভঙ্গের দায়ে জরিমানা গুণেছেন সাব্বির।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ