বিশ্বকাপকে সামনে রেখে নিউজিল্যান্ডে শুরু হচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের অনুশীলন ক্যাম্প। ডানেডিনে জুনিয়র টাইগারদের প্রায় দশ দিনের বিশ্বকাপের প্রস্তুতি চলবে।
১৩ জানুয়ারি উদ্বোধনী দিন শুরু হবে লাল-সবুজদের বিশ্বকাপ মিশন। সাইফ-আফিফদের তিনদিনের অনুশীলন শেষ হবে রোববার। এরপর ওটাগো একাদশের বিপক্ষে ১, ৩ ও ৫ জানুয়ারি তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা। ৬ জানুয়ারি ডানেডিন থেকে দল ক্রাইস্টচার্চে ফিরবে।
সেখানে আইসিসির সূচি অনুযায়ী, ৮ ও ১০ জানুয়ারি আফগানিস্তান ও পাকিস্তানের বিপক্ষে সাইফবাহিনী দুটি ওয়ার্ম-আপ ম্যাচ খেলবে। বিশ্বকাপে গত আসরের সেমিফাইনালিস্টরা রয়েছে সি-গ্রুপে।
তিন প্রতিপক্ষ নামিবিয়া, কানাডা ও ইংল্যান্ডের বিপক্ষে যথাক্রমে ১৩, ১৫ ও ১৮ জানুয়ারি মাঠে নামবে লাল-সবুজরা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: