খেলা

টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের কাছে হারলো ওয়েস্ট ইন্ডিজ

নিউজিল্যান্ডের কাছে হারলো ওয়েস্ট ইন্ডিজ
নিউজিল্যান্ডের কাছে হারলো ওয়েস্ট ইন্ডিজ

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৪৭ রানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ।

টসে জিতে প্রথমে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ। পাঁচ রান করা ওপেনার মার্টিন গাপটিলকে সাজঘরে ফেরান পেসার জেরম টেলর। দ্বিতীয় উইকেটে কলিন মুনরো ও গ্লেন ফিলিপসের ৮৬ রানে জুটি শক্ত ভিত গড়ে দেয় স্বাগতিকদের। দুই জনই তুলে নেন ফিফটি।

এরপর দ্রুত কিছু উইকেটের পতন হলেও শেষদিকে মিচেল স্যান্টনারের ২৩ রানের ঝড়ো ইনিংসে, ১৮৭ রান করে নিউজিল্যান্ড।

জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের বোলিং তান্ডবে দাঁড়াতেই পারেনি ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে নামা ক্রিস গেইল ১২ রান করে আউট হন। এরপর নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকলে মাত্র ১৪০ রানে গুটিয়ে যায় ক্যারিবিয়ানদের ইনিংস।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ