খেলা

গ্লোবাল সকার অ্যাওয়ার্ডস জিতেছেন রোনালদো

গ্লোবাল সকার অ্যাওয়ার্ডস জিতেছেন রোনালদো
গ্লোবাল সকার অ্যাওয়ার্ডস জিতেছেন রোনালদো

মেসি-নেইমারকে পেছনে ফেলে আরো একটি ট্রফি ঝুলিতে পুরলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বছরের সেরা ফুটবলার হিসেবে এবার গ্লোবাল সকার অ্যাওয়ার্ডস জিতেছেন রিয়াল মাদ্রিদ তারকা।

সারা বছরের মতোই দুবাইয়ের জমকালো অনুষ্ঠানটিও ছিল মাদ্রিদময়। সেরা ক্লাব ও সেরা কোচের পুরষ্কারও গেছে মাদ্রিদেই। জিনেদিন জিদান হয়েছেন সেরা কোচ। আর সেরা ক্লাব রিয়াল মাদ্রিদ। সেরা লিগের পুরষ্কারটিও গেছে স্পেনে। স্প্যানিশ লা লিগা জিতেছে সেরা লিগের খেতাবটি।

অনুষ্ঠানে আসতে না পারলেও ঘরে বসেই, জুভেন্টাস গ্রেট অ্যালেসান্দ্রো দেল পিয়েরোর হাত থেকে সেরা খেলোয়াড়ের ট্রফি তুলে নেন রোনালদো। অ্যাওয়ার্ড পেয়ে ভিডিও বার্তায় নিজের খুশির কথা জানান পর্তুগিজ তারকা।

এদিকে, ফুটবলে অবদানের জন্য প্লেয়ার ক্যারিয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন দুই সাবেক, রোমার ফ্রান্সেসকো টট্টি ও বার্সেলোনার কার্লোস পুয়োল। এছাড়াও কোচ ক্যারিয়ার অ্যাওয়ার্ড উঠেছে ইতালির সাবেক ফুটবলার ও কোচ মার্সেলো লিপ্পির হাতে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ