খেলা

সাকিবের কারণে পদত্যাগ করেননি হাথুরুসিংহে

চান্ডিকা হাথুরুসিংহে
চান্ডিকা হাথুরুসিংহে

সাকিবের কারণে পদত্যাগ করেননি বলে জানিয়েছেন চান্ডিকা হাথুরুসিংহে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ভীষণ বুদ্ধিমান বলেও মনে করেন তিনি।

বর্তমানে শ্রীলঙ্কা জাতীয় দলের কোচ সাম্প্রতিক এক সাক্ষাতকারে এ সব কথা বলেন।

কিছুদিন আগেই বাংলাদেশ দলের দায়িত্ব ছেড়ে দেওয়ার কারণ ব্যাখ্যা দিতে বাংলাদেশে এসেছিলেন হাথুরুসিংহে। সে সময় বিসিবি সভাপতি জানিয়েছিলেন, খেলোয়াড়দের মানসিকতা নিয়ে সমস্যা, বিশেষ করে সাকিবের দক্ষিণ আফ্রিকায় টেস্ট না খেলায় অসন্তুষ্ট হয়ে হাথুরু পদত্যাগ করেছেন।

তবে বিষয়টি মোটেও সত্য নয় বলে দাবি করেছেন লঙ্কান কোচ। হাথুরুর ধারণা, পরিস্থিতি সামাল দিতে চিন্তাভাবনা করেই বিসিবি সভাপতি এসব কথা বলেছিলেন।

মূলত পরিবার থেকে অনেকদিন দূরে থাকা ও শ্রীলঙ্কা জাতীয় দলের কোচ হওয়ার স্বপ্ন পূরণেই টাইগারদের দায়িত্ব ছেড়েছেন বলে জানান হাথুরু। শ্রীলঙ্কা দল থেকে তাকে চারবার কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ