এ বছরটি ছিল বাংলাদেশের ক্রিকেট তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের।
টি-টোয়েন্টিতে দুর্দান্ত নৈপুণ্য উপহার দেন সাকিব। তাই এবার তার আরেকটি স্বীকৃতি পেলেন বাংলাদেশের তারকা এ অলরাউন্ডার। ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা দলে জায়গায় দাঁড়ালো সাকিব।
ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা দলে পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ড থেকে দুজন করে খেলোয়াড় নাম রাখা হয়।
ওয়েস্ট ইন্ডিজ থেকে সর্বোচ্চ তিন জনের জায়গা করে দলে। আফগানিস্তানের একমাত্র প্রতিনিধি হিসেবে তাতে জায়গা করে নেন স্পিনার রশিদ খান।
ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা টি-টোয়েন্টি দল: সাকিব আল হাসান (বাংলাদেশ) ব্রেন্ডন ম্যাককালাম, লুক রনকি (নিউজিল্যান্ড) ক্রিস গেইল, এভিন লুইস, সুনিল নারিন (ওয়েস্ট ইন্ডিজ), হাশিম আমলা, এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা), মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ (পাকিস্তান), রশিদ খান (আফগানিস্তান)।
শেষ বছরে ২০১৭ সালে মাঠে দারুণ সময় পার করে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে ব্যাট এবং বলে দারুণ ছন্দে ছিলেন সাকিব। তারই স্বীকৃতিস্বরূপ ক্রিকেট অস্ট্রেলিয়া তাকে বর্ষসেরা দলে আবারো সাকিব।
কয়েকদিন আগে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ ঘোষিত বর্ষসেরা টেস্ট দলে ছিলেন সাকিব ও মুশফিকুর রহীম। সপ্তাহ না পেরোতেই এবার ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা দলে জায়গা পেল সাকিব।
২০১৭ সালে বাংলাদেশ জাতীয় দলের পাশাপাশি দেশি এবং বিদেশি ফ্র্যাঞ্চাইজির হয়ে টি-টোয়েন্টিতে মাঠ মাতান সাকিব; খেলেন ঢাকা ডায়নামাইটস, জ্যামাইকা তালাওয়াস, কলকাতা রাইডার্স ও পেশোয়া জালমির হয়ে।
গত ১২ মাসে টি-টোয়েন্টিতে সাকিবের পারফরম্যান্স চোখে পড়ার মতো। ২৯টি ম্যাচে ৪৪৭টি রান করেন তিনি। সেইসঙ্গে ৩৭টি উইকেট নেন সাকিব। বিপিএলের সদ্য শেষ হওয়ার আসরে ঢাকাকে ফাইনালে তোলার পথে নেন টুর্নামেন্ট-সর্বোচ্চ ১৬ উইকেট।