ইংল্যান্ড ওয়ানডে দল থেকে বাদ পড়লেন বেন স্টোকস। তার স্থানে স্কোয়াডে ঢুকেছেন ডেভিড মালান।
অ্যাশেজে দলে সুযোগ পেলেও শেষ পর্যন্ত খেলা হয়নি বেন স্টোকসের। ব্রিস্টলে নাইট ক্লাবে মারামারির ঘটনায় এখনো তার বিরুদ্ধে চলছে পুলিশি তদন্ত। একই ঘটনায় জড়িত ছিলেন সতীর্থ অ্যালেক্স হেলস।
তবে পুলিশ তার বিরুদ্ধে পুলিশ অভিযোগ তুলে নেয়াতে ছাড়পত্র পেয়েছেন তিনি। পুলিশি তদন্ত এখনো শেষ না হওয়াতে ওয়ানডে খেলার ছাড়পত্র পাননি স্টোকস।
এর আগেও বিভিন্ন সময়ে খেলার মাঠেও বিরুপ আচরণের জন্য আলোচনার কেন্দ্রে ছিলো এ ইংলিশ ক্রিকেটার।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু হবে আগামি ১৪ জানুয়ারি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: