খেলা

চুক্তি থেকে বাদ সাব্বির, তামিমের জরিমানা ৫ লাখ

তামিম-সাব্বির
তামিম-সাব্বির

শৃঙ্খলাভঙ্গের কারণে কঠোর শাস্তিই পেলেন জাতীয় দলের ক্রিকেটার সাব্বির রহমান। বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন এ ব্যাটসম্যান। এছাড়াও আগামী ছয় মাস ঘরোয়া ক্রিকেট সাব্বিরকে নিষিদ্ধ করেছে বিসিবির ডিসিপ্লিনারি কমিটি। এদিকে, কিউরেটর নিয়ে কথা বলায় ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে তামিম ইকবালকে।

বেশ কিছুদিন ধরেই নিজের কর্মকাণ্ডের কারণে সমালোচিত হচ্ছিলেন সাব্বির রহমান। সবশেষ, জাতীয় লিগের শেষ রাউন্ডের ম্যাচে খেলা চলাকালীন এক কিশোরকে পেটান তিনি।

সোমবার বিসিবির ডিসিপ্লিনারি কমিটির সভায়, সাব্বির রহমানকে বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

এছাড়াও ২০ লাখ টাকা জরিমানা ও ছয় মাস ঘরোয়া ক্রিকেট থেকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়। অর্থাৎ, বাংলাদেশ ক্রিকেট লিগ ও ঢাকা প্রিমিয়ার লিগে খেলতে পারবেন না এ ডানহাতি ব্যাটসম্যান।

এদিকে, বিপিএল চলাকালীন মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের উইকেট ও কিউরেটর নিয়ে সমালোচনা করায় ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে তামিম ইকবালকে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ