জয় দিয়ে বছর শুরু করেছে ম্যানইউ— অপরদিকে শেষ মুহূর্তের গোলে জয় তুলে পেয়েছে লিভারপুল।
সোমবার রাতে দুর্দান্ত এক জয়ে নতুন বছর শুরু করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যানচেস্টার ইউনাইটেড।
অপর দিকে এভারটনের বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে ২-০ ব্যবধানে জয় পেয়েছে হোসে মরিনহোর ক্লাবটি।
এদিকে বছরের শুরুতেই পয়েন্ট হারাতে বসেছে লিভারপুল।
প্রথমার্ধ গোল শূন্য থাকার পর ম্যাচের ৬১ মিনিটে প্রথম গোল পায় লিভারপুল। এ সময়ে পোপকে পরাস্ত করে গোলটি আদায় করেন মানে। তারপর ম্যাচের ৮৮ মিনিটে গোল করে দলকে সমতায় ফেরায় গুডমুন্ডসন।
তবে অতিরিক্ত সময়ে লভরেনের ক্রসে ক্লাভানের দারুণ হেডে ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে অলরেডরা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: