টাইমস অব ইন্ডিয়ার বর্ষসেরা টেস্ট একাদশে জায়গা পেয়েছেন সাকিব আল হাসান।
ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান ও ক্রিকেট অস্ট্রেলিয়ার পর এবার ভারতীয় এ দৈনিকের সেরা ক্রিকেটারদের তালিকায়ও নাম লিখিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব।
সাদা পোশাকে দারুণ এক বছর পার করেছেন সাকিব। বছরের শুরুতেই নিউজিল্যান্ড সফরে পেয়েছিলেন ক্যারিয়ারের প্রথম দ্বিশতক।
কিউইদের দেশে মুশফিকের সঙ্গে গড়েছিলেন ৩৫৯ রানের জুটি। সাদা পোশাকে বাংলাদেশের শততম জয়েও ছিল সাকিবের অবদান।
শ্রীলঙ্কার মাটিতে ওই টেস্টে সেঞ্চুরি করেন তিনি এরপর ঘরের মাঠে অনেকটা একাই অস্ট্রেলিয়াকে কুপোকাত করেন সাকিব।
মিরপুরে প্রায় হেরে যাওয়া ম্যাচ সাকিবের নৈপূণ্যেই জিতেছিল বাংলাদেশ। ৮৪ রান করার পাশাপাশি দুই ইনিংস মিলিয়ে দশ উইকেট নিয়েছিলেন তিনি।
বছরে সাতটি টেস্ট খেলে গড়ে সাতচল্লিশের বেশি রান করে মোট ৬৬৫ রান করেন টাইগার অলরাউন্ডার।