খেলা

৬২ পয়েন্ট পেয়ে শীর্ষস্থান আরো মজবুত করল ম্যানসিটি

৬২ পয়েন্ট পেয়ে শীর্ষস্থান আরো মজবুত করল ম্যানসিটি
৬২ পয়েন্ট পেয়ে শীর্ষস্থান আরো মজবুত করল ম্যানসিটি

ওয়াটফোর্ডকে ৩-১ গোলে মঙ্গলবার রাতে ঘরের মাঠে হারিয়ে জয়ে ফিরেছে ম্যানচেস্টার সিটি।

আগের ম্যাচেই টানা ১৮ ম্যাচ জেতার রেকর্ডে ছেদ পড়েছিল। তবে ওয়াটফোর্ডের বিপক্ষে তার প্রভাব পড়েনি।

প্রিমিয়ার লিগে টানা ১৮ ম্যাচ জেতার পর দুদিন আগে ক্রিস্টাল প্যালেসের মাঠে গোলশূন্য ড্র করে ম্যানচেস্টার সিটি।

তবে মঙ্গলবার দলটির লিড নিতে সময় লাগে মাত্র ৩৮ সেকেন্ড, লেরয় সানের মাপা ক্রস থেকে গোল করে সিটিকে এগিয়ে নেন রাহিম স্টারলিং। চলতি প্রিমিয়ার লিগে এটাই দ্রুততম গোল।

১২ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে ম্যানচেস্টার সিটি— কেভিন ডি ব্রুইনের ক্রস স্লাইডিংয়ে রুখতে গিয়ে ওয়াটফোর্ড তারকা ক্রিস্টিয়ান কেবাসেলে নিজেদের জালে জড়িয়ে দিলে স্কোর লাইন ২-০ হয়।

বিরতির পরপরই বড় জয় নিশ্চিত করে ম্যানচেস্টার সিটি।

৬৩তম মিনিটে ডি ব্রুইনের ক্রস রুখে দিলেও বিপদমুক্ত করতে পারেননি ওয়াটফোর্ড গোলরক্ষক। ফিরতি বলে গোলমুখ থেকে সফরকারীদের জাল কাঁপান সার্জিও আগুয়েরো।

এই জয়ের ফলে ২২ ম্যাচ থেকে ৬২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান আরো মজবুত করল ম্যানচেস্টার সিটি। সমান ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ২৫ পয়েন্ট নিয়ে ওয়াটফোর্ডের অবস্থান দশে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ