ত্রিদেশীয় সিরিজের আগে নিজেদের মধ্যে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। ৬ ও ৯ জানুয়ারি হবে খেলা দুটি। এদিকে, ১০ জানুয়ারি জিম্বাবুয়ে ও ১৩ জানুয়ারি শ্রীলঙ্কা দল বাংলাদেশ আসবে।
প্রাথমিক স্কোয়াডের সদস্যরা লাল ও সবুজ, দুই দলে ভাগ হয়ে খেলবেন প্রস্তুতি ম্যাচ। দুটি ম্যাচই হবে মিরপুরে। দুই ম্যাচের মাঝে ৭ জানুয়ারি ত্রিদেশীয় সিরিজের জন্য চূড়ান্ত দল ঘোষণা করা হবে।
১০ জানুয়ারি শেষ হবে টাইগারদের অনুশীলন ক্যাম্প। সেদিনই বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে দল। তিনদিন পর আসবে লঙ্কানরা। ১৫ জানুয়ারি বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে মাঠে গড়াবে ত্রিদেশীয় সিরিজ।
টুর্নামেন্টে প্রত্যেক দল চারটি করে ম্যাচ খেলবে। পয়েন্টে এগিয়ে থাকা দুই দল ফাইনালে মুখোমুখি হবে ২৭ জানুয়ারি। সিরিজের সব ম্যাচই হবে মিরপুরে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: