ইংলিশ প্রিমিয়ার লিগের চেলসি-আর্সেনালের হাই-ভোল্টেজ ম্যাচটি ড্র হয়েছে। মৌসুমে এ পর্যন্ত ২২টি ম্যাচ খেলেছে দুদলই। ড্রয়ের ফলে, তিনে থাকা চেলসির পয়েন্ট ৩৯ আর ছয়ে থাকা আর্সেনালের পয়েন্ট ৪৬।
খেলার প্রথম ৪৫ মিনিটে গোল হয়নি একটিও। দুই দলই গোলের জন্য মরিয়া হয়ে লড়াই চালিয়েছে। বিরতির পর ভাঙে ডেডলক। জ্যাক উইলশেয়ারের কল্যাণে লিড পায় আর্সেনাল।
তবে গানারদের বেশিক্ষণ জয়ের স্বপ্ন দেখতে দেয়নি চেলসি। পেনাল্টি পেয়ে গোল করে ব্লুজদের সমতা এনে দেন এডেন হ্যাজার্ড। এরপর মার্কোস আলোনসোর নৈপুণ্যে উল্টো লিড নেয় চেলসি।
তবে খেলার ইনজুরি টাইমে গোল করে দলকে হারতে দেননি হেক্টর বেয়েরিন। শেষমেষ ২-২ গোলে ড্র হয় ম্যাচ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: