স্প্যানিশ কাপ-কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রাখলো রিয়াল মাদ্রিদ। শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে ৩-০ গোলে জিতেছে জিদানের দল। তবে ড্র করেছে বার্সেলোনা।
স্পেনের দ্বিতীয় বিভাগের পঞ্চম দল নুমানসিয়ার মাঠে গ্যারেথ বেইলের পেনাল্টি শটে রিয়াল লিড পায়। বিরতির পর ডিয়ামাঙ্কা দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে মাঠ ছাড়লে দশ জনের দলে পরিণত হয় স্বাগতিকরা। শেষ বাঁশির আগে ইসকোর পেনাল্টি ও মায়োরাল বোরিয়ার শটে সহজ জয় পায় রিয়াল।
বুধবার দ্বিতীয় লেগের ম্যাচটি হবে রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে। এদিকে সেল্টা ভিগোর মাঠে ১-১ গোলে ড্র করেছে বার্সা। একটি অ্যাওয়ে গোল করায়, দ্বিতীয় লেগের ম্যাচে গোল হজম না করলেই শেষ আটের টিকেট পেয়ে যাবে কাতালানরা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: