খেলা

পাল্টানো হয়েছে ত্রিদেশীয় সিরিজের খেলার সময়

ত্রিদেশীয় সিরিজ
ত্রিদেশীয় সিরিজ

ত্রিদেশীয় সিরিজের খেলার সময় পাল্টানো হয়েছে— ম্যাচগুলো দুপুর বারোটা থেকে শুরু হবে। মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে ১৫ জানুয়ারি থেকে মাঠে গড়াবে টুর্নামেন্ট। এর আগে নিজেদের মধ্যে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা।

বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে শুরু হবে প্রতিযোগিতা। প্রতি দল চারটি করে ম্যাচ খেলার পর, শীর্ষ দুই দলের মোকাবেলা হবে ২৭ জানুয়ারির ফাইনালে। আগের সূচি অনুযায়ী দুপুর আড়াইটায় খেলা শুরুর কথা ছিল।

তবে শীতকালে শিশির ও কুয়াশার কথা চিন্তা করে ম্যাচের সময় আগিয়ে নেয়া হয়েছে। ত্রিদেশীয় সিরিজ খেলতে জিম্বাবুয়ে ১০ আর শ্রীলঙ্কাদল ১৩ জানুয়ারি বাংলাদেশে আসবে।

এদিকে, ৯ জানুয়ারি থেকে বাংলাদেশ ক্রিকেট লিগ শুরু হচ্ছে। তাই ত্রিদেশীয় সিরিজের ৩২ সদস্যের স্কোয়াডের আট ক্রিকেটার, মোসাদ্দেক, শফিউল, মুমিনুল, শুভাশিষ, শাদমান, কামরুল, তাইজুল ও মেহেদীকে ক্যাম্প থেকে ছুটি দিয়েছে বিসিবি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ