অ্যাতলেটিকো মাদ্রিদে ফিরে নিজের প্রথম ম্যাচেই গোল করেছেন দিয়েগো কস্তা।
একই ম্যাচে পেয়েছেন লাল কার্ডও—কস্তার ফিরে আসার ম্যাচে গেটাফেকে ২-০ গোলে হারায় অ্যাতলেটিকো।
সম্প্রতি স্প্যানিশ ক্লাবটিতে আবার যোগ দিয়েছেন কস্তা।
সাবেক চেলসি স্ট্রাইকার নিজের পুরনো ক্লাবে ফিরেছেন আগের রূপেই। দ্বিতীয়ার্ধে প্রথম হলুদ কার্ড পাওয়ার ছয় মিনিটের মধ্যে গোল করেন কস্তা। গোল করার পরপরই দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে মাঠ ছাড়েন স্পেন জাতীয় দলের ব্রাজিলিয়ান এই ফুটবলার।
ম্যাচে অ্যাতলেটিদের প্রথম গোলটি করেন আংহেল কোরেয়া।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: