খেলা

মেসির মাইলফলকের দিনে বার্সার জয়

মেসির মাইলফলকের দিনে বার্সার জয়
মেসির মাইলফলকের দিনে বার্সার জয়

মেসির ৪০০তম গোলের মাইলফলক স্পর্সের দিনে লেভান্তার বিপক্ষে ৩-০ ব্যবধানে বার্সালোনার জয়।

লা লিগায় আরেকটি মাইলফলক ছোঁয়ার ম্যাচে জ্বলে উঠেন লিওনেল মেসি। গোলের দেখা পেলেন লুইস সুয়ারেসও। দুর্বল লেভান্তের বিপক্ষে

রোববার কাম্প নউয়ে স্থানীয় সময় বিকালে শুরু হওয়া ম্যাচে ৩-০ গোলে জিতেছে বার্সেলোনা— অন্য গোলটি পাওলিনিয়োর।

সাড়ে তিন মাসের বেশি সময় চোটের কারণে বাইরে থাকার পর প্রথম শুরুর একাদশে সুযোগ পাওয়া উসমান দেম্বেলে গোল না পেলেও ম্বরূপে ফেরার আভাস দেন। ৬৭তম মিনিটে তাকে তুলে নেন কোচ।

পয়েন্ট টেবিলের নিচের দিকের দল লেভান্তের বিপক্ষে ম্যাচের শুরুর দিকেই গোল পেয়ে যায় বার্সেলোনা। দ্বাদশ মিনিটে জর্দি আলবাকে বল বাড়িয়ে দ্রুত ডি-বক্সে ঢুকে সতীর্থের হেডে ফিরতি বল পেয়ে হাফ-ভলিতে লক্ষ্যভেদ করেন মেসি। বল পোস্টের ভিতরের দিকে লেগে জালে জড়ায়।

এবারের লিগে এ নিয়ে সর্বোচ্চ ১৬ গোল করলেন মেসি। লা লিগায় বার্সেলোনার জার্সিতে ৪০০ ম্যাচ খেলে ৩৬৫ গোল করলেন আর্জেন্টিনা অধিনায়ক।

খানিক পরেই ব্যবধান দ্বিগুণ হতে পারতো; কিন্তু দেম্বেলের শট গোলমুখে প্রতিহত হয়। ২৫তম মিনিটে চোট কাটিয়ে ফেরা ফরাসি এই ফরোয়ার্ডের আরেকটি দারুণ শট ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক। আলগা বল ফাঁকায় পেয়ে সুয়ারেসের শট ক্রসবারের একটু উপর দিয়ে যায়।

৩৮তম মিনিটে অতর্কিত এক আক্রমণে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। মাঝমাঠ থেকে পাওলিনিয়োর উঁচু লম্বা শটে বল ডান দিকে পেয়ে প্রথম ছোঁয়ায় ডি-বক্সে বাড়ান সের্হিও রবের্তো। আর বল বাঁ পায়ে নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের জোরালো শটে এবারের লিগে নিজের একাদশ গোলটি করেন সুয়ারেস।

দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটে মার্ক-আন্ড্রে টের স্টেগেনের পরীক্ষা নেন ইভি লোপেস। ডি-বক্সের বাইরে থেকে স্প্যানিশ এই ফরোয়ার্ডের জোরালো শট ঝাঁপিয়ে ঠেকান বার্সেলোনা গোলরক্ষক।

৭২তম মিনিটে অফসাইডের ফাঁদ ভেঙে ডি-বক্সে ঢুকে সুয়ারেসের নেওয়া প্রথম শট রক্ষণে প্রতিহত হওয়ার পর ফিরতি বলে তার দ্বিতীয় শট কর্নারের বিনিময়ে ঠেকান গোলরক্ষক।

যোগ করা সময়ে ডি-বক্সের মধ্যে এক জনকে কাটিয়ে আরেক জনের বাধা এড়িয়ে ছয় গজ বক্সের মুখে বল বাড়ান মেসি। তা পেয়ে অনায়াসে দলের তৃতীয় গোলটি করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার পাওলিনিয়ো।

১৮ ম্যাচে ১৫ জয় ও তিন ড্রয়ে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট হলো ৪৮। ৯ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আতলেতিকো মাদ্রিদ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ