খেলা

রেনের বিপক্ষে পিএসজির বিশাল জয়

 রেনের বিপক্ষে পিএসজির বিশাল জয়
রেনের বিপক্ষে পিএসজির বিশাল জয়

এদিনসন কাভানির অনুপস্থিতি এক মুহূর্তের জন্যও বুঝতে দিলেন না নেইমার, কিলিয়ান এমবাপে ও আনহেল দি মারিয়া। তিন জনেই করেছেন দুটি করে গোল, তাতে ফরাসি কাপে রেনের বিপক্ষে পিএসজিও পায় বিশাল জয়।

রোববার রাতে লিগ ওয়ানে নবম স্থানে থাকা ক্লাব রেনকে তাদেরই মাঠে ৬-১ উড়িয়ে ফরাসি কাপের শেষ ৩২-এ উঠেছে উনাই এমেরির দল।

ম্যাচের ষষ্ঠ মিনিটে দানি আলভেসের কাটব্যাক ছয় গজ বক্সের মুখে পেয়ে লক্ষ্যভ্রষ্ট শট নেন এমবাপে।

তবে নিজেদের অর্ধ থেকে উড়ে আসা বল ডি-বক্সে পেয়ে দুই মিনিট পরেই দলকে এগিয়ে দেন ফরাসি এ ফরোয়ার্ড।

১৭তম মিনিটে মার্কো ভেরাত্তির পাস পেয়ে বাঁ পায়ের শটে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। চার মিনিট পর ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের একটি শট ক্রসবারে লাগে।

তৃতীয় গোলের জন্য অবশ্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি দলটিকে। ২৪তম মিনিটে ডি-বক্সে ফাঁকায় বল পেয়ে অনায়াসে গোলরক্ষককে পরাস্ত করেন দি মারিয়া।

৪৩তম মিনিটে ব্যবধান আরও বাড়ান নেইমার— মাঝমাঠ থেকে তিনি দি মারিয়াকে বল বাড়িয়ে এগিয়ে যান, আর্জেন্টাইন ফরোয়ার্ড ডান দিকে পাস দেন এমবাপেকে।

নিজে শট না নিয়ে বল বাড়ান ডি-বক্সের মাঝে আর তা ধরে অনায়াসে নিজের দ্বিতীয় গোলটি করেন নেইমার।

৬৬তম মিনিটে সফল স্পট কিকে একটি গোল শোধ করেন ফরাসি মিডফিল্ডার বেঁজামা।

তবে পরপর দুই মিনিটে পিএসজি আরও দুবার জালে বল পাঠালে বড় হার নিশ্চিত হয়ে যায় স্বাগতিকদের।

৭৪তম মিনিটে ডি-বক্সের মুখ থেকে জোরালো শটে গোলরক্ষককে পরাস্ত করেন দি মারিয়া। আর পাল্টা আক্রমণে তার পাস পেয়েই ঠিকানা খুঁজে নেন তরুণ ফরোয়ার্ড এমবাপে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ