ত্রিদেশীয় সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে দল। দলে ফিরেছেন ব্রেন্ডন টেলর ও কাইল জার্ভিস।
দলে ডাক পেয়েছেন দুই নতুন মুখ। মাত্র একটি মাত্র লিস্ট-এ ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে এই ২০ বছর বয়সী লেগ স্পিনার ব্রান্ডন মাভুতার। আর সঙ্গে এই দলে ডাক পেয়েছেন দুটি লিস্ট-এ ম্যাচ খেলা ১৯ বছর বয়সী উইকেট রক্ষক-ব্যাটসম্যান রায়ান মারে।
ঘোষিত ১৬ সদস্যের স্কোয়াডে আছেন: হ্যামিল্টন মাসাকাদজা, সলোমন মিরে, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেলর, সিকান্দার রাজা, পিটার মুর, ম্যালকম ওয়ালার, গ্রায়েম ক্রেমার, রায়ান মারে, তেন্দাই চিসোরা, ব্রান্ডন মাভুতা, ব্লেসিং মুজারাবানি, ক্রিস্টোফার এমপুফু, তেন্দাই চাতারা, ও কাইল জার্ভিস।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: