আইসিসি অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপকে সামনে রেখে আইসিসির প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের যুবাদের ৫৬ রানে হার। পরের প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ পাকিস্তান।
ক্রাইস্টাচার্চে টসে জিতে আফগান যুবাদের প্রথমে ব্যাট করতে আমন্ত্রন জানায় বাংলাদেশ। মাত্র ১৪ রানেই ভেতরে সাজ ঘরের পথ দেখেন দুই ব্যাটসম্যান। তৃতীয় উইকেটে ৫৯ রানের জুটি গড়েছিলেন ইব্রাহিম জাদরাদ ও বহির শাহ।
এরপর বাংলার যুবাদের বোলিং তোপে দ্রুত উইকেট হারায় আফগানরা। নবম উইকেটে মুজিব জাদরানকে নিয়ে পঞ্চান্ন রানের জুটিতে ২০৬ রানের সংরহ পায় আফগানিস্তান।
জবাবে ব্যাট করতে নেমে পনের রানেই প্রথম উইকেট হারায় বাংলাদেশের যুবারা। তবে আরেক ওপেনার পিনাক ঘোষ ও অধিনায়ক সাইফের ব্যাটে কিছুটা রান সংরহ করে বাংলাদেশ। ৭০ রানের জুটির পতনে ভেঙ্গে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইন-আপ।
ফলে ৪১ ওভার চার বলে মাত্র ১৫০ রানে গুটিয়ে যায় বাংলার যুবাদের ইনিংস।