ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লঙ্গার ভার্সন বাংলাদেশ ক্রিকেট লিগ-বিসিএলে খেলার অনুমতি পেয়েছেন মোহাম্মদ আশরাফুল।
বেশ কিছুদিন আগেই প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন মোহাম্মদ আশরাফুল। ঘরোয়া ক্রিকেটে তিন বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে গত প্রিমিয়ার লিগে খেলেছেন তিনি।
তবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টে খেলার অনুমতি পাচ্ছিলেন না আশরাফুল। তবে এবার সেই বাধাও দুর হলো।
আগামি ৯ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া বিসিএলে ইস্ট জোনের হয়ে খেলবেন মোহাম্মদ আশরাফুল। আগামী রোববার বিকেএসপিতে যোগ দেবেন দলীয় অনুশীলনে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: