সিডনি টেস্টে ইংল্যান্ডকে ইনিংস ও ১২৩ রানে হারিয়ে ৪-০ ব্যবধানে অ্যাশেজ সিরিজ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। পঞ্চম দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৮০ রানে অলআউট হয়েছে ইংল্যান্ড। ম্যান অব দা ম্যাচ হয়েছেন প্যাট কামিন্স আর সিরিজ সেরার পুরস্কার জিতেছেন স্টিভেন স্মিথ।
৪ উইকেটে ৯৩ রান নিয়ে শেষ দিনে খেলতে নামে ইংল্যান্ড। আগের দিন ৪২ রানে অপরাজিত থাকা জো রুট রিটায়ার্ড আউট হন ৫৮ রান করে। নাথান লায়ন ও প্যাট কামিন্সের বোলিং তোপে স্কোরবোর্ডে ১৮০ রান তুলতেই সবকটি উইকেট হারায় ইংল্যান্ড। ইনিংস ও ১২৩ রানের জয় পায় অস্ট্রেলিয়া।
এর আগে নিজেদের প্রথম ইনিংসে ৭ উইকেটে ৬৪৯ রানে ইনিংস ঘোষণা করেছিলো অস্ট্রেলিয়া। জবাবে প্রথম ইনিংসে ৩৪৬ রান করে থ্রি লায়নরা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: