১৩ জানুয়ারি থেকে শুরু হচ্ছে আসন্ন ত্রিদেশয়ীয় সিরিজের টিকিট বিক্রি। টিকিট পাওয়া যাবে সহজ ডট কমের ওয়েবসাইট ও বিসিবির নির্ধারিত বুথ থেকে।
১৫ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজের সর্বনিম্ন মুল্য ১০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দুই হাজার টাকা। গ্রান্ড স্ট্যান্ড টিকিট মূল্য ৫০০ টাকা। ভি,আই,পি স্টান্ড ১০০০ টাকা। শহীদ মুস্তাক ও জ়ুয়েল স্ট্যান্ড ৩০০ টাকা।
নর্দান ও সাউর্দান স্ট্যান্ডের টিকিটের মুল্য ১৫০ টাকা এবং ইস্টার্ন স্ট্যান্ডের টিকিট মুল্য ১০০ টাকা। অনলাইনে টিকিট কিনতে জাতীয় পরিচয় পত্র বা যে কোন ছবি সংযুক্ত পরিচয়পত্র ও মোবাইল নম্বরের প্রয়োজন হবে। ঢাকায় লোটোর আউটলেট থেকে টিকিট সংগ্রহ করা যাবে।
তবে সে ক্ষেত্রেও ব্যবহার করতে হবে পরিচয়পত্র ও মোবাইল নম্বর।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: