অস্ট্রেলিয়ার সহকারী কোচের দায়িত্বে রিকি পন্টিং—কাজ করবেন টিম অস্ট্রেলিয়ার সঙ্গে ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণ নিয়ে।
কোচ লেহম্যানের সহকারী হিসেবে দায়িত্ব পালন করতে টি-টোয়েন্টি শিবিরে যোগ দিচ্ছেন পন্টিং। নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন ত্রিদেশীয় সিরিজের মাধ্যমে দায়িত্ব পালন শুরু করবেন এ বিশ্বকাপজয়ী অধিনায়ক। ত্রিদেশীয় সিরিজের পর পরই শুরু হবে অস্ট্রেলিয়ার দক্ষিণ আফ্রিকা সফর।
ক্রিকেট অস্ট্রেলিয়া অনেক দিন ধরেই ভিন্ন ফরমেটে কোচিং ভাগ করে দেয়ার পরিকল্পনা করেছে। সেই পরিকল্পনা অনুযায়ি কাজ শুরু করেছে বোর্ড।
সহকারি কোচের দায়িত্ব গ্রহণের পর সাবেক এ অধিনায়ক বলেন, অস্ট্রেলিয়া দলে আবারো যুক্ত হতে পেরে রোমাঞ্চিত।
ড্যারেন, ট্রয় আর ম্যাথুর সঙ্গে কাজ করতে মুখিয়ে আছেন বলে জানান এ সফল অধিনায়ক।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: